hdhschool.college2019@gmail.com | +8801724-807372
| Login

HAJEE MOHAMMAD DELWAR HOSSAIN SCHOOL AND COLLEGE

হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজ

সাতখামার, বোদা পৌরসভা, পঞ্চগড়।

Message of the Chairman

ডা. মো: ইমাম হোসেন
ডা. মো: ইমাম হোসেন

অধ্যক্ষ

আস্ সালামু আলাই কুম, শিক্ষা, নিয়ম-শৃংখলা, সংযম, সততা, দেশপ্রেম, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এই মূলমন্ত্রগুলো হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় পঞ্চগড়ের বোদা পৌরসভায় এক নিরিবিলি, ছায়া সুশীতল, আনন্দঘন মনোরম পরিবেশে গড়ে উঠেছে হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মতভাবে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটি অর্ধ দশক পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলছে এবং সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা, খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে। ‘‘পড় তোমার প্রভূর নামে ’’ এই নীতি বাক্যকে মর্মমূলে ধারণ করে সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য মানব সম্পদের সৃষ্টিশীল বিকাশে এই প্রতিষ্ঠানের দক্ষ, মেধাবী, তরুণ ও অভিজ্ঞ শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষে সেবার ব্রত নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনা সহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য। ডা. মো: ইমাম হোসেন অধ্যক্ষ হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজ।

ডা. মো: ইমাম হোসেন

অধ্যক্ষ